× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা 

ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন চলছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাও পৌরসভার স্থগিত ৩টি কেন্দ্রের নির্বাচন আজ সকাল ৮টায় শুরু হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে ঠাকুরগাও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাও পলিটেকনিক ইনস্টিটিউট ও গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ৩টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৬হাজার ৩শ ৬১। ভোটকেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তার সাথে পুলিশ, বিজিবি, র‌্যাব, এপিবিএন ও আনসার রাখা হয়েছে। রয়েছে ভ্রাম্যমান টহল দলও। সকাল থেকেই ব্যাপক ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন। ভোটারের আগ্রহের কোন কমতি দেখা যায়নি।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে এই ৩টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

রিটার্নিং অফিসার ফজলে রাব্বি জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। আওয়ামীলীগ ও বিএনপি মেয়র প্রার্থীও কোন অভিযোগ করেননি।


এ ক্যটাগরির আরো খবর..