× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

ঠাকুরগাঁও চিনিকলে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

আব্দুল আওয়াল ॥  ঠাকুরগাঁওঃ  চিনিকলের মিল স্পিড রিডাকশন গিয়ার, শ্যাফট জার্নাল বিয়ারিং এর যন্ত্রপাতি মেরামতের নাম করে প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চিনিকল কর্তৃপক্ষের উপর।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও চিনিকল কারখান বিভাগের প্রায় ১০ লক্ষ টাকার যন্ত্রপাতি মেরামত দেখিয়ে উদ্ধর্ধতন কর্মকর্তা আত্মসাত করেছেন। যন্ত্রপাতি মেরামত বিষয়ে জানা যায় যে কারখানার নিজস্ব মেকানিক্স ও ফিটার খালাসিদের দ্বারা কাজ সম্পূর্ন করা হয়। (ঠাচিক/বানি/ক্রয়/২১/২০১৩/সিটি-২৫০ এ) (এ) ৫০৫৫ তাং ১৭/০৬/২০১৪ এ স্মারক পত্রে দেখা যায়, যন্ত্রপাতির মেরামত কাজে ওই সময় হক মেটাল ওয়ার্কশপ ঠনঠনিয়া বগুড়ার এ প্রতিষ্ঠনকে প্রায় ১০ লক্ষ টাকার দরপত্রের মাধ্যমে কাজ প্রদান করা হয়েছে।

হক মেটাল ওয়ার্কশপের মালিক হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঠাকুরগাঁও চিনিকলে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কোন প্রকার কাজ করি নাই। ঠাকুরগাঁও চিনিকলে হক মেটাল ওয়ার্কশপের প্যাডে ৫০ ভাগ বিল পরিশোধ দেখানো হয়েছে এ বিষয়ে তিনি জানান, ওয়ার্কশপের কিছু কর্মকর্তার যোগসাজসে সাদা প্যাড দিয়ে শুনেনি ঘটনা ঘটেছে বলে তিনি জানান। এবং যে চেকের মাধ্যমে বিল পরিশোধ করা হয়েছে তাতে তার সই/স্বাক্ষর নেই বলে নিশ্চিত করেন। ১৭/০৬/২০১৪ ইং তারিখে হক মেটাল ওয়ার্কশপের নামে কাজ প্রদান ও বিলের ৫০ % বিল পরিশোধের পুরো বিষয়টি সাজানো।

ঠাকুরগাঁও চিনিকল কারখানার এক মেকানিক্স মুক্তিযোদ্ধা খগেন্দ্র জানান, মেরামত কজে ৮০ হাজার টাকা শ্রমিকদেরকে দেওয়া হয়েছে। কিন্তু টাকা উক্তোলন করেন প্রায় ১০ লক্ষ টাকা। এই টাকা আত্মসাতকারীদের বিচার দাবি করেন তিনি।

সুগার মিল কারখানা ব্যবস্থাপনা পরিচালক এনায়েত হোসেনের কাছে টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে গিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে তারা।


এ ক্যটাগরির আরো খবর..