× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
আমেরিকার রক্ত চক্ষুকে উপেক্ষা

রাশিয়ান তেলের বৃহত্তম ক্রেতা ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার ভারতকে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে সতর্ক এবং অতিরিক্ত ২৫ শতাংশ শুল্প আরোপ করলেও তেল কেনা বন্ধ করেনি ভারত। দ্বিতীয় বৃহত্তম ক্রেতা চীনের বিরুদ্ধে অনুরূপ কিছুই করেননি আমেরিকা।

সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার ভারতকে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে সতর্ক করেছেন। এমনকি, ট্রাম্প এই কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপও করেছেন। কিন্তু, ভারত তেল কেনা বন্ধ করেনি। গত সেপ্টেম্বরে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি সামান্য হ্রাস পেয়েছে। তবে দেশের মোট তেল ক্রয়ের এক তৃতীয়াংশেরও বেশি রাশিয়া থেকে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারত গত সেপ্টেম্বরে প্রতিদিন প্রায় ৪.৭ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। যা আগের মাসের তুলনায় ২,২০,০০০ ব্যারেল বেশি। কিন্তু ১ বছর আগের তুলনায় স্থিতিশীল রয়েছে। রাশিয়া মোট আমদানির ৩৪ শতাংশ তেল প্রদান করেছে। তবে, কেপলারের প্রাথমিক তথ্য অনুসারে এই পরিসংখ্যান ২০২৫ সালের প্রথম ৮ মাসে রাশিয়া থেকে গড় আমদানির তুলনায় ১,৬০,০০ ব্যারেল কম ছিল।

উল্লেখ্য যে, ভারতের জন্য রাশিয়ান তেল একটি সস্তা বিকল্প। কেপলারের গবেষক সুমিত রিটোলিয়া বলেছেন যে, রাশিয়ান তেলের পরিমাণ কিছুটা কমে গেলেও, এটি ভারতীয় শোধনাগারগুলির জন্য সবচেয়ে সস্তা এবং সবচেয়ে লাভজনক বিকল্প হিসেবে বিবেচিত হয়েছে। কারণ এটি অন্যদের তুলনায় ভালো লাভ এবং ছাড় দেয়। এদিকে, এই তালিকায় ইরাক প্রতিদিন ৮৮১,১১৫ ব্যারেল তেল উত্তোলন করে দ্বিতীয় স্থানে রয়েছে। তারপরে রয়েছে সৌদি আরব (৬০৩,৪৭১ ব্যারেল) এবং সংযুক্ত আরব আমিরশাহী (৫৯৪,১৫২ ব্যারেল)।

ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী: এছাড়াও, এই তালিকায় প্রতিদিন ২০৬,৬৬৭ ব্যারেল তেল আমদানির মাধ্যমে আমেরিকা পঞ্চম স্থানে রয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর, রাশিয়া ইরাক এবং সৌদি আরবের মতো প্রাক্তন সরবরাহকারীদের ছাড়িয়ে ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে ওঠে। যখন কিছু পশ্চিমী দেশ রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয়, তখন রাশিয়া তা সস্তা দামে বিক্রি করে। যা ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতীয় শোধনাগারগুলি প্রচুর পরিমাণে কিনে নেয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর বিদ্যমান ২৫ শতাংশ শুল্কের ওপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। কিন্তু রাশিয়ান তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা চিনের বিরুদ্ধে অনুরূপ কিছুই করেননি। এদিকে, উৎসবের মরশুমে জ্বালানির চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের জন্য রাশিয়ার তেলের গুরুত্বপূর্ণ চাহিদা থাকবে বলে অনুমান করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..