× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল

ACP
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল

চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্য প্রার্থনা করেছেন একদল খ্রিস্টান পাদ্রি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে জড়ো হয়ে তারা ট্রাম্পের কাঁধে হাত রেখে এই প্রার্থনা করেন।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, প্রায় ১০ থেকে ১২ জন পাদ্রি ট্রাম্পকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে কয়েকজন ট্রাম্পের কাঁধ ও হাতে হাত রেখে প্রার্থনায় অংশ নেন। অন্যরাও একে অপরের কাঁধে বা হাতে হাত রেখে একসঙ্গে প্রার্থনা করছেন। এ সময় একজন পাদ্রি ট্রাম্পের জন্য বিশেষ প্রার্থনা করেন।

প্রার্থনার সময় ট্রাম্পকে চোখ বন্ধ করে শান্তভাবে বসে থাকতে দেখা যায়, তিনি মনোযোগ দিয়ে প্রার্থনা শুনছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..