× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

ডেস্ক

ট্রাম্পকে নোবেল পদক উপহার দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো

ট্রাম্পকে নোবেল পদক উপহার দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দেখা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন মাচাদো। এই উদ্যোগকে ‘পারস্পরিক সম্মানের একটি চমৎকার নিদর্শন বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মারিয়া আমার করা কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে তার নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন।’

মাচাদোকে ‘অসাধারণ একজন নারী, যিনি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছেন বলেও প্রশংসা করেন ট্রাম্প। পাশাপাশি, তার সঙ্গে সাক্ষাৎ করাকে বড় সম্মান বলে উল্লেখ করেন।

দুই নেতার এই সাক্ষাতের পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এবিসি নিউজকে নিশ্চিত করেছেন যে, ট্রাম্প পদকটি গ্রহণ করেছেন।

হোয়াইট হাউস ছাড়ার সময় মাচাদো সাংবাদিকদের জানান, তিনি ট্রাম্পকে তার নোবেল পুরস্কারের পদক উপহার দিয়েছেন এবং দুই দেশের (যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা) মধ্যকার সম্পর্কের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..