× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

ট্রাম্প শয়তান বললেন হিলারিকে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এসব মন্তব্যের কারণে বারবার সমালোচনার মুখে পড়লেও তা আমলেই নিচ্ছেন না তিনি। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটনকে শয়তান বলে সম্বোধন করেছেন ট্রাম্প।

সোমবার পেনসিলভানিয়াতে এক র‌্যালিতে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে হিলারির প্রাক্তন প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সমালোচনা করেন ট্রাম্প। হিলারিকে সমর্থন দেওয়ায় এ সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, ‘তিনি (স্যান্ডার্স) শয়তানের সঙ্গে চুক্তি করেছেন। হিলারি শয়তান।’

এর আগে গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খান ইরাক যুদ্ধে নিহত তার ছেলে মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমায়ুন খানের আত্মত্যাগ স্মরণ করে ভাষণ দেন। ভাষণে তিনি মুসলমানবিরোধিতার জন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। এর দুদিন পরেই ওই বক্তব্যের জন্য খিজির খান ও তার স্ত্রী গাজালা খানের সমালোচনা করে বক্তব্য রাখেন ট্রাম্প। এর জের ধরে ইতিমধ্যে খোদ রিপাবলিকান দলের ভেতরেই জ্যেষ্ঠ নেতারা ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..