× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সালথায় দুই মোড়লের দ্বন্দ্বে তছনছ জনপদ, ভাঙচুর-অগ্নিসংযোগে আতঙ্কে সাধারণ মানুষ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার

যশোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই ব্যক্তি নিহত

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জুন, ২০২০
বগুড়ায় ট্রাক চাপায় নিহত

প্রতিনিধি, যশোর: যশোরের অভয়নগরে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ইজিবাইকের যাত্রী মনিরুল ইসলাম (৪৩) ও মিজানুর রহমান বিশ্বাস (৪৫)। মনিরুল অভয়নগর উপজেলার সাভারপাড়া গ্রামের দবির শেখের ছেলে। মিজানুর খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামের মালেক বিশ্বাসের ছেলে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের অপর যাত্রী ইনামুল ইসলাম (১৮)। তিনি খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের আশরাফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার রাজঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক বাইপাস সড়ক দিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। সকাল পৌনে সাতটার দিকে সেটি নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় যশোর-খুলনা মহাসড়কে ওঠে। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের (ঝিনাইদহ-ট-১১০১৫৬) সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল সাতটা ২০ মিনিটের দিকে আহত মনিরুল ইসলাম ও মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। ইনামুল ইসলাম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..