× Banner
সর্বশেষ
ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ ১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

টিলাগাঁওয়ে আন্তঃ ইউনিয়ন মেধাবৃত্তি পুরস্কার বিতরন অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

নয়ন লাল দেব, স্টাফ রিপোর্টারঃ  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ে “মানবকল্যান ফাউন্ডেশন আন্তঃ ইউনিয়ন মেধাবৃত্তি ২০১৮”র পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১লা মার্চ ২০১৯ ইং  শুক্রবার স্থানীয় টিলাগাঁও দি ব্লু বার্ড কে.জি স্কুলে মানবকল্যান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক।
দি ব্লু বার্ড কে.জি স্কুল পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইয়াওর আলীর সভাপতিত্ত্বে ও দূর্জয় চন্দ্র দেবের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ এর কুলাউড়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস, মানব কল্যান ফাউন্ডেশন এর পরিচালক শ্রীবাস দত্ত শিলু, সমাজকর্মী সৈয়দ সরোয়ার আলী, শিক্ষক জয়ন্ত কুমার দত্ত প্রমুখ।
উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে টিলাগাঁও ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেনীর অংশগ্রহনকারী অর্ধশতাধিক ছাত্র ছাত্রীর মধ্য থেকে মেধাবৃত্তি প্রাপ্ত ১০জনকে পুরস্কৃত করা হয়।
মেধাবৃত্তি প্রাপ্তরা হলেন যথাক্রমে, মোছাঃ শারমিন আক্তার শিমু (১ম), সৈয়দা মেহজাবিন আক্তার আনিশা (২য়), অর্না চন্দ (৩য়), তন্ময় দত্ত (৪র্থ), আহসানুজ্জামান (৫ম), অপূর্ব দেবনাথ (৬ষ্ট), আব্দুর রাজ্জাক (৭ম), ফাতেমা আক্তার (৮ম), শোভন দে (৯ম) ও সালমান আহমদ (১০ম) স্থান অধিকার করেন।
উক্ত অনুষ্ঠানে দি ব্লু বার্ড কে.জি স্কুলের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..