× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

 টিটো হত্যা মামলায় রউফ দিলু কারাগারে

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় নৌকার সমর্থক খালেদুর রহমান টিটো হত্যা মামলার তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোল্লা, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীন মোহাম্মদ দিলু পাটোয়ারী ও রায়পুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা আতাউল্লাহ সোহান।

গত ২৮ জানুয়ারী বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। এর আগে মামলায় জড়িতদের গ্রেফতার ও জামিনপ্রাপ্তদের জামিন বাতিলের দাবীতে আদালতের সামনে বিক্ষোভ ও মানবন্ধন করে উপজেলার বেতালপাড়া এলাকাবাসি। জেলা ও দায়রা জজ আদালতে পিপি এ্যাডভোকেট এম ইদ্রিস আলী বলেন , উচ্চ আদালত থেকে আসামি আব্দুর রউফ মোল্লা, দীলু পাটোযারী ও আতাউল্লাহ সোহান জামিন নিয়েছিলেন।

তারা আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া ওই মামলায় দিলু পাটোয়ারীর বড় ভাই নূর মোহাম্মদ পাটোয়ারী,আজিম,শাহীন, শরিফুল, রেজাউল ও জসিম বর্তমানে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত ০৯ ডিসেম্বর রাত সাড়ে আটটায় টিটো বেতালপাড়া বাজারে গেলে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা টিটোকে কুপিয়ে হত্যা করে।


এ ক্যটাগরির আরো খবর..