× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

আঞ্চলিক প্রতিনিধি

টানা তৃতীয় দিনে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ মে, ২০২৫
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলন

নয় দফা দাবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করে পথ নাটক, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে অচল হয়ে পরেছে বরিশালের ইঞ্জিনিয়ারিং কলেজ।

তৃতীয় দিন সোমবার (২৬ মে) বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে। পরবর্তীতে তাদের দাবির পক্ষে শিক্ষার্থীরা কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতির কুশপুত্তলিকা দাহ করে। শিক্ষার্থীদের মানসিক চাঁপ ও অবস্থাপনা নিয়ে প্রতিবাদী পথ নাটক করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি বাতিল, অ্যাকাডেমিক স্বতন্ত্রতা, স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারাই প্রশ্নপত্র তৈরিসহ নয় দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো তারা অ্যাকাডেমিক শাটডাউন চালিয়ে আসছেন।

কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. লিটন রাব্বানী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যত অচল হয়ে পরেছে বরিশালের ইঞ্জিনিয়ারিং কলেজ। শিক্ষার্থীদের আন্দোলনের দাবি যৌক্তিক উল্লেখ করে অধ্যক্ষ আরও বলেন, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তাই তারা এককভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। কলেজের দুইটি বিভাগে ৫১৫ জন শিক্ষার্থী রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..