× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার

টাঙ্গাইলের একমাত্র সুস্থ পরিবেশ ও মানসম্মত বিনোদন কেন্দ্রের উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

অলক দাস ॥ টাঙ্গাইল শহরের এখন পর্যন্ত একমাত্র সুস্থ পরিবেশ ও মানসম্মত বিনোদন কেন্দ্র ডিসি লেক ও শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পার্কের উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা রয়েছে, দেশের পরিত্যক্ত সকল জলাশয় ও খেলার মাঠ উদ্ধার করে জনগণের ব্যবহার যোগ্য করতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইলের পরিত্যক্ত লেকটি সংস্কার করে পার্কে রূপান্তর করা হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এম.এম. জিয়াউল আলম, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ, সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, সংসদ সদস্য মনোয়ারা বেগম প্রমুখ। এসময় জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনি অনুষ্ঠান শেষে অতিথিরা পার্কটি পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..