× Banner
সর্বশেষ
মোবাইলে ঘরে বসেই জানতে পারবেন ভোটের ফলাফল নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

আব্দুল আউয়াল ঠাকুরগাও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ৭ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
সোমবার দিবাগত রাতে সদর উপজেলার চিলারং ইউনিয়নে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান এলাকায় এ ঘটনা ঘটে। আহত গরু ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে কালু সদর উপজেলার রায়পুর ইউনিয়নের তেলীপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এ খবর নিশ্চত করে জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বলা যাবে ঘটনার মূল রহস্য কি। আমরা সঠিক তথ্য নিশ্চিতে কাজ করছি।


এ ক্যটাগরির আরো খবর..