× Banner
সর্বশেষ
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা পীর সাহেবকে হত্যা চেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

ডেস্ক

মন্দিরের গেটে মসজিদের দানবাক্স ঝোলানোর পোস্টে আটক ঝুমন জামিন পেলেন আজ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
মন্দিরের গেটে মসজিদের দানবাক্স

মন্দিরের গেটে মসজিদ নির্মাণে দান বাক্স ঝোলান নিয়ে ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মাম্লা হয় সাল্লার ঝুমন দাস আপনের নামে। নতুন মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সুনামগঞ্জের ঝুমন দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ বা উষ্কানিমূলক মন্তব্য করবেন না, এমন শর্তে তাকে ছয় মাসের অন্তবর্তী জামিন দেওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী তাপস কান্তি বল।

আজ রবিবার ১৩ নভেম্বর বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তাকে জামিন দেন।

আইনজীবী তাপস কান্তি বল কালের কণ্ঠকে বলেন, ‘সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত গত ২৬ সেপ্টেম্বর তাঁর জামিন নামঞ্জুর করলে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে ঝুমন দাসকে ছয় মাসের অন্তবর্তী জামিন দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ বা উষ্কানিমূলক মন্তব্য করতে পারবেন না তিনি। ’

ঝুমন দাসের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। শাল্লা থানার পুলিশ তাঁকে গত ৩০ আগস্ট দুপুরে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে তাঁর বিরুদ্ধে শাল্লা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমনুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরেরদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। ঝুমন দাস সেদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঝুমন দাসের বিরুদ্ধে একই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে গত বছরের ২২ মার্চ আরেকটি মামলা করেছিল পুলিশ। ওই মামলায় তিনি প্রায় ছয় মাস কারাগারে ছিলেন। মামলাটি এখন সিলেটের সাইবার ট্রাইব্যুনালে আছে।

হেফাজতে ইসলামের তৎকালীন কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে দেওয়া ঝুমন দাসের একটি পোস্টের জেরে গত বছরের ১৭ মার্চ সকালে নোয়াগাঁও গ্রামে হামলা হয়। হামলার ঘটনার আগে ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে আয়োজিত এক সমাবেশে হেফাজত নেতা মামুনুল হক বক্তব্য দেন। পরে মামুনুল হককে নিয়ে নিজের ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ১৬ মার্চ রাতে পুলিশ তাঁকে আটক করে।

এ ঘটনায় শাল্লা থানায় মামলা হয় তিনটি। এর মধ্যে দুটি হয় হামলা ও ভাঙচুরের ঘটনায়। অন্য মামলাটি পুলিশ করে ঝুমন দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে। এই মামলায় তিনি প্রায় ছয় মাস জেল খাটার পর হাইকোর্ট থেকে এক বছরের জন্য ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর জামিন পান।

ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন বা দ্বিতীয় মামলায় গত ৪ সেপ্টেম্বর আদালতে জামিন চেয়েছিলেন ঝুমন দাস। সেখানে জামিন না হওয়ায় গত সেপ্টেম্বর সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে আবার জামিনের আবেদন করা হয়। সেদিনও তার জামিন আবেদন নামঞ্জুর হয়। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন ঝুমন দাস।


এ ক্যটাগরির আরো খবর..