× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ঝিনাইদহের শৈলকুপায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম

admin
হালনাগাদ: বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৮ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন মৃধা (৬৫) ও তার ছেলে মোরশেদ মৃধা (৩০) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবিরপুর জাকির মেডিকোর সামনে এ ঘটনা ঘটে। মুক্তার মৃধা ও তার ছেলে ওই উপজেলার কৃপালপুর গ্রামের অধিবাসি। বর্তমানে তারা শৈলকুপা শহরে বাস করতেন।

শৈলকুপা থানার অফিসার-ইন-চার্জ  (ওসি) মো. তরিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, মুক্তার আহমেদ মৃধা ও তার ছেলে কবিরপুরে জাকির মেডিকোর সামনে বসে ছিলেন। এসময় ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..