স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা এড়াতে ও জনসচেতনতা তৈরী, চালকদের মাঝে অধিকতর দায়িত্ববোধ এবং পেশাদারিত্ব তৈরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।
বুধবার সকালে কালীগঞ্জ মুক্ত স্কাউট সদস্যদের উপস্থিতিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। ওই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার, এসআই শেখ সুজাত আলী, এএসআই সামছুর রহমান, দুর্নীতি দমন কমিটির কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু, দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এ এইচ এম আলীম ও সাধারণ সম্পাদক পল্লব কুমার সহ স্কাউট সদস্যরা। অভিযানের সময় কাগজপত্র ঠিক না থাকায় মোটারসাইকেলসহ ৩৩টি যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।