× Banner
সর্বশেষ
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা পীর সাহেবকে হত্যা চেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই জন আটক

admin
হালনাগাদ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥১২ ফেব্রুয়ারি’২০১৮ঃ  ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে। রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার এসআই অমিত কুমার দাস জানান, রোববার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ফরাশপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ইউনিয়ন কৃষকদলের নেতা কামাল হোসেন (৪৬) কে তার নিজ বাড়ি থেকে ও ছোট কামারকুন্ডু গ্রামের নূর আলীর ছেলে বিএনপি নেতা টোকন হোসেন (২৩) কে পৌরসভার খয়েরতলা গ্রামের মুন্নার বাড়ি থেকে আটক করা হয়।

উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামস্থ প্রথম আলো মোড় নামক স্থানে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় নেতাকর্মীরা মিছিল ও নাশকতা করার লক্ষ্যে সমবেত হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে অজ্ঞাতনামা আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও তাদের উপর ২টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় এসআই শেখ সুজাত আলী বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামি করে ১৪৩/৩৩২/৩৫৩ তদসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/০২) এর ৩-এ/৬ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং-০১। তারিখ-০২/০২/২০১৮ ইং। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..