× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে ৮ দিন ব্যাপী আবৃতি কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ

admin
হালনাগাদ: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহে ৮ দিন ব্যাপী আবৃতি কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের নবগঙ্গা স্মৃতি পাঠাগারে সমাপনী অনুষ্ঠিত হয়। অংকুর নাট্য একাডেমীর সভাপতি মোসলেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিও’র নির্বাহী পরিচালক শামসুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য প্রশিক্ষক সৈয়দ শফিকুল আকরাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, নাট্যকার সাইফুল ইসলাম, অংকুরের সহ-সভাপতি ইসাহাক আলী, আমিরুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদ আহম্মেদ, অংকুরের আজীবন সদস্য মীর আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অংকুর নাট্য একাডেমীর আয়োজনে ও শিশু-কিশোর নাট্য দলের সহযোগিতায় ৮ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে প্রশিক্ষিতদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..