× Banner
সর্বশেষ
আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী

ঝিনাইদহে ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে ৫ দিনব্যাপী “শিল্পোদ্যোক্তা উন্নয়ন ও লাভজনক ব্যবসায় প্রতিষ্ঠান” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ জাতীয় কুটির শিল্প সমিতির (নাসিব) আয়োজনে শুরু হয়েছে।

সকালে নাসিব ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালার উদ্বোধন করা হয়।

নাসিব জেলা শাখার সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স সভাপতি মীর নাসির উদ্দিন, ঢাকা স্কিটি প্রধান অনুষদ সদস্য মুনজুরুল হক, ঝিনাইদহ বিসিক উপ-ব্যবস্থাপক লুৎফর রহমান, বিসিক সম্প্রসারণ কর্মকর্তা সেলিনা রহমান, বিসিক শিল্প নগরী স্টেট কর্মকর্তা আব্দুস সালাম। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন বিসিক মালিক সমিতির সাধারন সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস।

অনুষ্ঠানের শুরুতে ২৭ হতে ৩১ মে ৫ দিনব্যাপী “শিল্পোদ্যোক্তা উন্নয়ন ও লাভজনক ব্যবসায় প্রতিষ্ঠান” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার  উদ্বোধন ঘোষনা করেন এ্যাডঃ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার।


এ ক্যটাগরির আরো খবর..