× Banner
সর্বশেষ
২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহে ৩৯২ টি মন্ডপে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গা পূজা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার আর মাত্র কয়েকদিন বাকি। পূজাকে কেন্দ্র করে এখন হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে আনন্দ উৎসব পরিলক্ষিত হচ্ছে। ঝিনাইদহের ৬ উপজেলায় এবার ৩৯২ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

তবে এ সংখ্যা বাড়তে বা কমতে পারে বলে প্রশাসন সূত্রে জানাগেছে। ইতিমধ্যে এসব মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন রংসহ সাজ সজ্জার কাজে ব্যস্ত রয়েছেন প্রতিমা শিল্পীরা। চলতি বছর মন্ডপ গুলিতে পুলিশ, আনসার ভিডিপি ও ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

চলতি বছর ঝিনাইদহ সদর উপজেলায় ৮৬ টি, শৈলকুপায় ১১০ টি, হরিণাকুন্ডে ২৬ টি, কালীগঞ্জে ৯৮ টি, কোটচাঁদপুরে ৩৩ টি ও মহেশপুর উপজেলার ৩৯ মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারগন এ তথ্য জানিয়েছেন।

ঝিনাইদহের ৬ টি উপজেলার মধ্যে প্রতি বছর শৈলকুপায় বেশি ও হরিণাকুন্ডে কম মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।

চলতি বছর শৈলকুপা উপজেলায় সর্বোচ্চ ১১০ টি ও হরিণাকুন্ডে সর্বনিন্ম ২৬টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, চলতি বছর শারদীয় দুর্গা পূজায় আইন শৃংখলা রক্ষার কাজে পুলিশ, আনসারসহ ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যরা নিয়োজিত থাকবেন।

তবে কি পরিমান সদস্য আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করবেন এমন প্রশ্নের জবাবে জানান, এখনো অনেক স্থানে মন্ডপ বাড়তে পারে।  আগামী ১ অক্টোবর এ বিষয়ে সভা হবে। সভা শেষে কি পরিমান সদস্য দায়িত্ব পালন করবেন তা জানাযাবে।


এ ক্যটাগরির আরো খবর..