× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

admin
হালনাগাদ: রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহে কলেজ ছাত্র ইমরান হোসেন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক গোলাম আযম এ রায় দেন। দন্ডিতরা হলো-সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমরান হোসেন, আব্দুল মমিন বিশ্বাসের ছেলে নাসিম বিশ্বাস ও শিকারপুর গ্রামের আব্দুল মতলেব মুন্সীর ছেলে মনিরুল ইসলাম মুকুল।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২১ অক্টোবর শহরের লাউদিয়া গ্রামের নজরুর ইসলামের ছেলে ও মুক্তিযোদ্ধা মসিউর রহমান কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ইমরান বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হয়। পরদিন সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওইদিনই নিহতের পিতা নজরুল ইসলাম ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১২ সালের ২৩ জুন ৪ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আসামী ইমরান হোসেন, নাসিম বিশ্বাস ও মনিরুল ইসলাম মুকুলকে ফাঁসির আদেশ দেন। সেই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দন্ডিতদের মধ্যে নাসিম বিশ্বাস পলাতক রয়েছে।

এ মামলায় অপর আসামী জাকির হোসেনকে খালাস দেওয়া হয়েছে। এদিকে রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে নিহতের স্বজনেরা। নিহতের ফুপা নাসির উদ্দিন বলেন, এ রায়ে সন্তুষ্ট হয়েছেন তার পরিবার। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এখন দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..