× Banner
সর্বশেষ
ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীতে যুগল সাহিত্য সভা, বই পর্যালোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের ৫ লাখ ৪৪ হাজার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগভুক্ত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

কর্মশালায় জেলার স্বাস্থ্য বিভাগ, সরকারি প্রতিনিধি সদর হাসপাতালের শিশু, গাইনী চিকিৎসক ও এসডিএফের কর্মকর্তারা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক কায়মুন আক্তার মুনা, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রাণী।

দিনব্যাপী এই কর্মশালায় দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, গর্ভকালীন মাতৃমৃত্যু ও শিশু অপুষ্টি হ্রাস, সংক্রামক রোগ প্রতিরোধ এবং সচেতনতামূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..