× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

ঝিনাইদহে শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী শেখ রাসেল শিশু চিত্রাংকন উৎসব

admin
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥১১অক্টোবর’২০১৭:  ঝিনাইদহে আগামী ১৩ অক্টোবর শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী শেখ রাসেল শিশু চিত্রাংকন উৎসব। শেখ রাসেলের ৫৩ তম জন্ম জয়ন্তি উপলক্ষে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আসাফোর জেলা সভাপতি একরামুল হক লিকু লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আগামী ১৩ তারিখ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিনদিন ব্যাপি কেন্দ্রীয় শহিদ মিনারে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

এ চিত্রাংকন প্রতিযোগিতায় জেলার কয়েক’শ শিশুরা উপস্থিত হবেন বলে তিনি লিখিত বক্তব্য উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক এম রায়হান, আসাফোর সহ-সভাপতি নাজিম উদ্দিন জুলিয়াস, মীর্জা নুর-এ গুলশান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, বাবুল আক্তার লাল্টু, রুবেল পারভেজ, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম দিদার, প্রচার সম্পাদক ইসাহাক আলী, অর্থ সম্পাদক আব্দুল মান্নান, সাংস্কৃতিক সম্পাদক শাহ নাহিদ নেওয়াজ।

বক্তারা, এ উৎসব সফল করার জন্যে সাংবাদিকদের পাশে থাকার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..