ঝিনাইদহ প্রতিনিধি॥ ৬ জুন’২০১৬ঝিনাইদহের হরিণাকু-ে ভাগ্নে ও ভাস্তেদের দায়ের কোপে নিহতহয়েছেন সাবেক মেম্বর আলফাজ উদ্দীন (৫৫)। নিহত আলফাজ উদ্দীনহরিণাকু- উপজেলার কাপাশহাটি ইউনিয়নের দারিয়াপুর গ্রামেরশফিউদ্দীনের ছেলে। সোমবার দুপুরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, পারিবারিক বিষয় নিয়েবোনের ছেলে (ভাগ্নে) ও ভাইয়ের ছেলেদের (ভাস্তে) সাথে আলফাজের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধারালো দা’দিয়ে আফলাজকেউপর্যুপুরি কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদরহাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণাকরেন। এ সময় আরো ৫ জন আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ততাদের পরিচয় পাওয়া যায়নি। নিহত আলফাজ উদ্দীন হরিণাকু-েরকাপাশহাটি ইউনিয়নের সাবেক মেম্বর। হরিণাকু-ু থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম জানান, শুনেছিভাগ্নে ও ভাস্তেরা তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে কি কারনে হত্যাকরেছে তা তিনি জানাতে পারেননি।