× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিপুল পরিমান মাদকসহ ২ মাদক ব্যবসায়ী আটক, মাইক্রোবাস জব্দ

Dutta
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
jhinidah

ঝিনাইদহের মহেশপুর থেকে বিপুল পরিমান মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গেল রাতে উপজেলার সীমান্তবর্তী গুড়দহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃত মাসুম মোড়ল ও ইমরান নাজিরের বাড়ি যশোর জেলায়।

সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আজিম-উল-আহসান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, মাদকদ্রব্য উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ চেকপোষ্ট বসিয়ে নিয়মিত সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশী কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় গেল রাতে মহেশপুর উপজেলার গুড়দহ বাজারে চেকপোষ্ট পরিচালনা কালে সন্দেহভাজন একটি মাইক্রোবাস গতিরোধ করে তল্লাশী করা হয়। সেসময় গাড়ির পেছনে ৩ টি বস্তার ভেতর থেকে ৪০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গাড়িসহ যার আনুমানিক মূল্য ২১ লাখ ২৫ হাজার টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) রাজু আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, ডিবি ওসি শাহীন উদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..