× Banner
সর্বশেষ
আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার

ঝিনাইদহে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের নির্বাচনী সমাবেশ

admin
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৭ সেপ্টেম্বর’২০১৬ঃ ঝিনাইদহ ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ (রেজি নং-বি-২১৩৮) এর নির্বাচনী প্রচারণা উপলক্ষে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারিকুল-আলমগীর পরিষদের মই মার্কা প্রতিকের পক্ষে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু। বর্তমান কমিটির সভাপতি মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ কুষ্টিয়া সার্কেলের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।

ঝিনাইদহ জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ (রেজি নং-বি-২১৩৮) এর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ কুষ্টিয়া সার্কেলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মাগুরা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী আতিউর রহমান, ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শিমুল, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর। আগামী ২২ সেপ্টেম্বর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ (রেজি নং-বি-২১৩৮) এর ২১ টি জেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..