মোস্তাফিজুর রহমান উজ্জল, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ ১১.১১.২০১৭ ইং শনিবার সকালে জেলা যুবলীগের আয়োজনে এ বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে শহরের পুরানো ডিসিকোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কেক কেটে যুবলীগের জন্মজয়ন্তি পালন করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, যুবলীগ কেন্দ্রীয় কমিটি’র উপ-ত্রাণ ও দূযোর্গ সম্পাদক জসিম মাতব্বর। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহবায়ক রাশিদুল ইসলাম রাসেল, রাজু আহমেদ, শফিকুল ইসলাম শিমুল, সদর উপজেলা যুবলীগের আহবায়ক নূর-এ-আলম বিপ্লব, জেলা ছাত্রলীলের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, পৌর যুবলীগের আহবায়ক পাভেল, যুগ্ম আহবায়ক মাসুদ আজিজ লাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ রানা হামিদ সহ যুবলীগের বিভিন্ন স্থরের নেতা-কর্মীবৃন্দ।





