× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে দেশ রুপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ॥  ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম), ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বিমল সাহা, আমিনুর রহমান টুকু। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন দেশ রুপান্তর’র ঝিনাইদহ প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় জেলার সর্বস্তরের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, পত্রিকার পরিবেশকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..