× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে -বিমান মন্ত্রী শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর – আইনমন্ত্রী কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না – বস্ত্রমন্ত্রী বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল – রিমান্ডে মাসুদ উদ্দিন রামিসা হত্যাকান্ডে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার – তথ্যমন্ত্রী রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরে প্রতিপক্ষের হামলায় আহত নয়ন হোসেন (১৫) নামের এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঢাকায় মেডিকেলে নেওয়ার পথিমধ্যে সে মারা যায়। নয়ন শহরের আদর্শপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকাল ৫ টার দিকে শহরের মনিংবেল স্কুলের পিছনে একটি মাঠে খেলা করছিল। সেসময় প্রতিপক্ষের সাথে নয়নের তর্কবির্তক হয়। এরই এক পর্যায়ে রাত পনে ৮ টার দিকে প্রতিপক্ষরা শামসুলের বাড়ীর সামনে নয়নকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সে ঢাকা নেওয়ার পথে মারা গেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..