× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২ সেপ্টেম্বর’২০১৬ঃ বন্দুকযুদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জের পিরোজপুর কড়াইতলা নামক স্থানে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় পুলিশের দুই কনস্টেবল রতন ও আল-আমিন আহত হয়। ঘটনাস্থল থেকে ১টি শাটার গান, ৫টি বোমা, গাছ কাটার করাত, ৪টি রামদা, ১ রাউন্ড গুলি ও রশি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই  ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি এ প্রতিবেদককে জানান, রাতে পুলিশ টহল ডিউটি করছিল। টহল গাড়িটি উক্ত স্থানে পৌঁছালে রাস্তার ওপর গাছ ফেলানো দেখতে পায়। এসময় পুলিশ সেখানে দাঁড়ালে ১০-১২ জনের ডাকাতদল পুলিশের গাড়ি লক্ষ্য করে ২টি বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে ১৭ রাউন্ড গুলি চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। এসময় বাকি ডাকাতরা পালিয়ে যায়।  পুলিশ অজ্ঞাত ওই ডাকাতের লাশ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুল আলম সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, উভপক্ষের বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়। তার নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।  এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র,গুলি বোমা ও রামদা উদ্ধার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..