ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ ৭৯ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৩ জুলাই’২০১৭:  ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপি সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১ জামায়া কর্মীসহ ২৩ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, শৈলকুপা ২৪ জন, কালিগঞ্জ থেকে ১১ জন, মহেশপুর থেকে ১১ জন, কোটচাঁদপুর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯০ কেজি দেশী মদ ও ৩০ গ্রাম গাঁজা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।