× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

ঝিনাইদহে ৭দিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জুলাই, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৩ জুলাই’২০১৭:  ‘বৃক্ষ রোপন করে যে, সম্পদশালী হয় সে’-এ স্লোগান কে সামনে রেখে ঝিনাইদহে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো. রেজাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম রায়হান।

আলোচনা সভা শেষে দুপুরে ৭ দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলায় ৪০টি স্টল স্থান পেয়েছে। আগামী ২৯ জুলাই শেষ হবে এ বৃক্ষ মেলা।


এ ক্যটাগরির আরো খবর..