× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু কম, শনাক্ত হার বেশি

admin
হালনাগাদ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
দেশে গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন

করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ লাখ ৯৮ হাজার ৩০০ জন রোগী আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৮ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৫৩০ জন এবং মৃত্যু হয়েছে ৬২ লাখ ২০ হাজার ৩২১ জনের। এ ছাড়া সুস্থ হয়েছেন ৪৩ কোটি ২৩ লাখ ১৪ হাজার ১৮৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৮০৮ জন এবং মৃত্যু হয়েছে ২৬৪ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩৭২ জন এবং আক্রান্ত ৩৯ হাজার ৫৮৩ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৩৯৪ জন এবং মৃত্যু ১৫১ জন। জার্মানিতে আক্রান্ত ৮৮ হাজার ১৮৮ জন এবং মৃত্যু ৯১ জন। ইতালিতে আক্রান্ত ৬১ হাজার ৫৫৫ জন এবং মৃত্যু ১৩৩ জন। জাপানে আক্রান্ত ৫৫ হাজার ২৮২ জন এবং মৃত্যু ৫৯ জন। রাশিয়ায় মৃত্যু ২৬১ জন এবং আক্রান্ত ১১ হাজার ৪৩২ জন। থাইল্যান্ডে মৃত্যু ১১৯ জন এবং আক্রান্ত ২০ হাজার ২৮৯ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ১৩৬ জন। এর মধ্যে করোনা মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৩৫৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪২ হাজার ৭৮১ জন।


এ ক্যটাগরির আরো খবর..