× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহে ধর্মান্তরিত হোমিও চিকিৎসক খাজা ছমির উদ্দিন হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেল উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জুলাই, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৩ জুলাই’২০১৭:  ঝিনাইদহে ধর্মান্তরিত হোমিও চিকিৎসক খাজা ছমির উদ্দিন হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের একটি পুকুর থেকে ছোরা ও মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, ২০১৬ সালের ৭ জানুয়ারি সদর উপজেলার বেলেখাল বাজারে খ্রিষ্টান ধর্মে দীক্ষিত হোমিও চিকিৎসক খাজা ছমির উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ড শেষে ঘাতকরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যা মামলায় গ্রেফতারকৃত শিবির নেতা এনামুলকে জিজ্ঞাসাবাদ করলে সে খাজা ছমির উদ্দিন হত্যা কথাও স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক দেখানো স্থান থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও মোটর সাইকেল উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..