ঝিনাইদহ প্রতিনিধি॥২৬সেপ্টেম্বর’২০১৭ঃ ঝিনাইদহে নিহত জঙ্গী আব্দুল্লাহ’র পলাতক স্ত্রী রুবিনা পারভীন(২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে শহরের মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে।
ঝিনাইদহ সদর থানার (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহেশপুরের বজরাপুরের জঙ্গী আস্তানায় নিহত আব্দুল্লাহ’র স্ত্রী রুবিনা পারভীন মহিষাকুন্ডু এলাকায় অবস্থান করছেন। এমন খবরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার নামে ঝিনাইদহ থানায় মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।


