নবীগঞ্জে ৪ জুয়ারী আটক 

 উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ. গত (৩০জুলাই) মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে জুয়া আইনে মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের আব্দুল মালিকের পুত্র আব্দুল কাইয়ুম(৪৯),আম্বর আলীর পুত্র তোতা মিয়া(৪০),দক্ষিণ কায়স্থগ্রামের আব্দুর রূপ এর পুত্র হাছন মিয়া(৩৫),আব্দুল মালিকের পুত্র মুকুল মিয়া(২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে অভিযান চালিয়ে একটি দোকান থেকে জোয়া খেলা অবস্থায় জোয়ার সরঞ্জামাদীসহ তাদের আটক করা হয়।
পরে গতকাল বুধবার সকালে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে আটককৃত জোয়াড়ীদের গ্রেফতার দেখানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।