ঝিনাইদহ প্রতিনিধিনি॥ ০৩ জানুয়ারি’২০১৮: ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজারের একটি দোকান থেকে ১’শ ৩৫ বস্তা ওএমএস’র চাউল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার সন্ধ্যায় মধুপুর বাজারের পল্লী চিকিৎসক বাবু মিয়ার দোকান থেকে এ চাল জব্দ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।
আদালত সুত্রে জানা যায়, মধুপুর বাজারের পল্লী চিকিৎসক বাবু মিয়ার দোকানে অবৈধভাবে বিক্রির জন্য ওএমএস’র চাউল রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান মালিক বাবু পালিয়ে গেলেও জব্দ করা হয় ১’শ ৩৫ বস্তা চাউল। এ ঘটনার সাথে জড়িত ৩ জন ওএমএস’র ডিলার ও দোকান মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন আদালতের বিচারক।




