ডুমুরিয়ায় ছিদ্র হওয়া বাঁধ সংষ্কার কাজ সম্পন্ন

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া ( খুলনা)।।  ডুমুরিয়ায় তেলিখালী পুরাতন স্লুইস গেট সংলগ্ন ভেড়ী বাঁধ  ছিদ্র হয়ে পানি ভিতরে প্রবেশ করার স্থানটি সংষ্কার হয়ে হয়েছে। উপজেলা চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন  ও তার প্রচেষ্টায় বাঁধ সংষ্কার কাজ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ২৯নং পোল্ডারে তেলিখালী এলাকায় পাশাপাশি দুটি স্লুইস গেট রয়েছে। এর মধ্যে ৩নং পুরাতন স্লুইস গেটটি প্রায় ৩ বছর হল অকেজো হয়ে পড়ে আছে। হঠাৎ গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে বুড়িভদ্রা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারনে  ভরা জোয়ারের সময় অকেজো স্লুইস গেট সংলগ্ন ভেড়ী বাঁধে বড় আকারের ছিদ্র হয়ে  পানি ভিতরে প্রবেশ করতে থাকে।
এতে উপজেলার  ভান্ডারপাড়া, শরাফপুর ও সাহস ইউনিয়নের কয়েক হাজার লোক আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান খান আলী মুনছুর ঘটনাস্থলে যেয়ে এলাকাবসীদের সহযোগিতায় সেচ্ছাশ্রমে ও দৈনিক মুজুরীতে শ্রমিক দিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করে বাঁধ সংষ্কার কাজ সম্পন্ন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।