স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৮৫০ বোতল ফেনসিডিলসহ আজিজুর (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৩ জানুয়ারি) দুপুর ২ টার দিকে শার্শার কন্যাদহ গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করে র্যাব সদস্যরা। আজিজুর গাডাঙ্গা গ্রামের মৃত আনিছুর সরদারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিত টের পেয়ে পাচারকারী দলের সদস্যরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আজিজুর নামে একজনকে আটক করা হয়। পরে তাকে কাছ থেকে ৮৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
র্যাব ৬ এর যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো. জিয়াউর রহমান বলেন, আজিজুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দের প্রক্রিয়া চলছে।

