× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

ঝিনাইদহে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৪ অক্টোবর’২০১৬ঃ “উন্নত স্যানিটেশন, সুস্থ জীবন” এ শ্লোগানকে সামনে রেখে  জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়নে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে টিকারি বাজার মাধ্যমিক বিদ্যালয়ের চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক মিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডঃ আব্দুল আলিম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী জান্নতুল নাইম।

বক্তব্য রাখেন ঝিনাইদহ মাগুরা সম্মিলনী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, দোহখোলা মাদ্রাসার সুপার আব্দুল মতিন, এশিয়ার নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, এইডের প্রতিনিধি শহিদুল ইসলাম, সমাজ সেবক এ্যাড. আলী কদর, ইউপি সদস্য সুবর্ণ রানী ও আকমল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুরসন্দি ইউনিয়নের সচিব সাব্দার আলী।


এ ক্যটাগরির আরো খবর..