× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক

ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত

admin
হালনাগাদ: সোমবার, ১ নভেম্বর, ২০২১
ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে যুব ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহম্মেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আনন্দ কুমার অধিকারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার, সিও’র নির্বাহী পরিচালক সামসুল আলম।
এসময় বক্তারা, মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যুবদের এগিয়ে আসার আহŸান জানান।
আলোচনা সভা শেষে যুব সংগঠক ও আত্মকর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে ৮ জন যুবকের মাঝে যুব ঋণের ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..