× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঝিনাইদহে চাষ হচ্ছে কাশ্মীরি জাতের আপেল কুল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের গান্না গ্রামে ভারতের কাশ্মীরি জাতের আপেল কুলের চাষ হচ্ছে। ভারত থেকে এই কুল গাছের কচি ডগা এনে চারা তৈরি করে এ জাতের কুলের চাষ করেছেন সদর উপজেলার গান্না গ্রামের তিন ভাই আনিসুর রহমান, রবিউল ইসলাম ও আলাউদ্দিন আহমেদ। কুলগুলো দেখতে আপলের মতো ও আকর্ষণীয়। কুল চাষি আনিসুর রহমাম জানান, ইন্টারনেটে ছবি দেখে কাশ্মীরি জাতের আপেল কুল সম্পর্কে জানাতে পারি। ভাতিজাকে পাসপোর্ট করে ভারতে পাঠাই। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার চৌবাড়িয়া গ্রামে এ কুলের সন্ধান পায়।

সেখান থেকে কাশ্মীরি আপেল কুল গাছের আড়াই হাজার কচি ডগা কিনে আনেন। এ ডগা দেশে এনে দেশি কুল গাছের সাথে কলম করে চারা তৈরি করা হয়। গত বছরের জ্যৈষ্ঠ মাসে চারাগুলো জমিতে লাগান হয়। তিন ভাইয়ের সাত বিঘা জমিতে চারা লাগানো হয়েছে। এরমধ্যে আগাম লাগানো সাড়ে তিন বিঘার গাছে কুল ধরছে।

সরেজমিনে কুল বাগান ঘুরে দেখা যায়। বাগান জুড়ে গাছগুলো কুলে পরিপূর্ণ। কুলের ভারে ডাল নুয়ে পড়ছে। এ জাতের কুল বাউ কুলের চেয়ে আকারে বড়। দেখতে অনেকটা আপেলের মতো। একেকটি গাছে ৩০ কেজি থেকে এক মণ কুল ধরেছে। একেকটি কুলের ওজন ৫০ গ্রাম থেকে ৭০ গ্রাম। কয়েক দিনের মধ্যে কুল পাকতে শুরু করবে। এ জাতের কুল অন্য জাতের কুলের চেয়ে সুমিষ্ট ও ভাল স্বাদের। ইতোমধ্যে কুলের ব্যাপারি আসতে শুরু করেছে। তারা তিন বিঘা বাগানের কুলের ৬ লাখ ৭৫ হাজার টাকা দাম দিয়েছে বলে আনিসুর রহমান জানান। নিজেরা বিক্রি করলে কমপক্ষে ১০ লাখ টাকা হবে বলে আশা তাদের। ঢাকায় কুল ব্যসায়ীদের সাথে যোগাযোগ করেছেন। তারা বলেছেন প্রতি কেজি কুলের দাম একশ টাকার বেশি হবে।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোফাক্খরুল ইসলাম জানান, এ জাতের কুলের চাষ আমাদের দেশে প্রথম। দেশে প্রচলিত কুলের থেকে এ কুলের জাত ভিন্ন। এটি একটি সম্ভাবনাময় ফল হবে। এই কুল চাষে তিন ভাইকে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে।
অন্য কুল থেকে এই কুলের পুষ্টিমানও বেশি বলে তিনি আরো জানান।


এ ক্যটাগরির আরো খবর..