× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যার বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যার বিচারের দাবি

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

রোববার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, কৃষকদল নেতা তরু মুন্সি হত্যাকারীদের মধ্যে কয়েকজন আসামী গ্রেফতার হলেও বাকি আসামীদের এখনো গ্রেফতার করা হয়নি। আসামীরা হত্যার ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট কামাল আজাদ পান্নু সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কৃষকদল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে রাত ৮ টার দিকে মারা যায় তরু মুন্সী। নিহত তরু গান্না ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..