ঝিনাইদহ প্রতিনিধি॥০৫সেপ্টেম্বর’২০১৭ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে পারভেজ আহম্মেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ৬জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ আহম্মেদ দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে ওই উপজেলা নলডাঙ্গা গ্রামের ছামছুল ইসলামের ছেলে।
আহতরা হলেন, ঝিনাইদহের আরাপপুরের আমিরুল আজমের মেয়ে আফরোজা (৫৫), যশোরের সাত মাইল এলাকার সুভাস দাসের ছেলে সৌমেন (৩২), ঝিনাইদহের খালিশপুরের রবিউল ইসলামের ছেলে রিপন হোসেন (২৬) ও যশোরের পালবাড়ি এলাকার গোলাম মোস্তফার ছেলে কামরুল হাসান (৩৪) সহ ৬ জন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, ঝিনাইদহ-যশোর সড়কের কেয়া বাগান নামক স্থানে রুপসা পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় প্রায় ৭ জন আহত হয়েছে।
স্থানীয় মানুষের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ আহম্মেদ মারা যান বলে তিনি জানান।