× Banner
সর্বশেষ
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন – তথ্যমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে – রেলপথ প্রতিমন্ত্রী বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল – মাহ্দী আমিন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য – তথ্যমন্ত্রী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে – ত্রাণমন্ত্রী

ঝিনাইদহে কারাবন্দীদের সাথে মাদক বিরোধী আলোচনা সভা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি: ‘জীবনকে ভালবাসুন মাদক থেকে দুরে থাকুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কারাবন্দীদের সাথে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা কারাগারের অভ্যন্তরে এ আলোচনা সভার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় ও সিও সংস্থা। জেল সুপার গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, ডেপুটি জেলার ডালিয়া রহমান, ইদ্রিস আলী, সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, প্রধান হিসাব রক্ষক বদরুল আমীন। অনুষ্ঠানে মাদক মামলায় গ্রেফতারকৃত ২৫০ জন কারাবন্দী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কারাগারের জেলার নিজাম উদ্দীন। বক্তারা, মাদকের কুফল সম্পর্কে কারাবন্দীদের অবহিত করেন। সেই সাথে সমাজ থেকে মাদক দুর করতে কারাবন্দীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..