× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঝিনাইদহে এক কৃষকের ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

admin
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের ষাটোর্শ এক কৃষকের ধরন্ত সাড়ে ৩’শ কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা।রোববার দিবাগত গভীর রাতে ডেফলবাড়ীয়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

কৃষক সিরাজ আলী মন্ডল জানায়, অন্যের জমি লিজ নিয়ে টাকা ধার করে ১৩ কাঠা জমিতে কলার আবাদ করেন তিনি। কলাগাছের ফলও ভালো হয়েছিল। কিছুদিনের মধ্যে কলার কাঁদি কেটে বিক্রি করতে পারতেন তিনি। কিন্তু কে বা কারা গেল রাতে তার জমির সাড়ে ৩’শ কলাগাছ কেটে দিয়েছে।

সকালে এলাকাবাসী খবর দিলে মাঠে এসে তিনি দেখেন তার জমির কলাগাছ মাটিতে লুটিয়ে পড়ে আছে। কলার কাঁদি কেটে ফেলা হয়েছে। অন্যের নিকট থেকে টাকা ধার করে তিনি কলা চাষ করেছিলেন। কিছুদিন পরই প্রতি কাঁন্দি আড়াইশ থেকে তিনশ টাকা বিক্রি করতে পারতেন তিনি। কিন্তু কে বা কারা তার কলাগাছ কেটে দিয়েছে। এতে তিনি চরম ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয় একজন কৃষক জানান, অনেক কষ্ট করে কৃষক সিরাজ উদ্দিন মন্ডল কলাগাছ লাগিয়েছিল। ফসলের সাথে এ ধরনের শত্রুতা যারা করেছেন তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন তিনি।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, কলা গাছ কাটার ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এ ক্যটাগরির আরো খবর..