× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ঝিনাইদহে আবারো মন্দিরের সেবায়েতকে গলায় হাসুয়া দা ধরে হত্যার হুমকি॥ হুমকিদাতা আটক

admin
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৩ আগস্ট’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জে শ্রী সেবা নন্দ দাস বাবাজী নামের একজন সেবায়েতকে গলায় হাসুয়া দা ধরে হত্যার হুমকি দিয়েছে মিজানুর রহমান মিনার নামের এক ব্যক্তি। পুলিশ ঘটনার সাথে জড়িত মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সে মাঝদিয়া গ্রামের মতলেব বিশ্বাসের ছেলে।

আজ রোববার সকালে উপজেলার সুবর্নসারা গ্রামের শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ মঠের (মন্দির) মধ্যে যেয়ে তাকে হত্যা হুমকি দেয়। হত্যার হুমকির শিকার সেবানন্দ ওই মন্দিরের সেবায়েত এবং গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার বরইহাট গ্রামের মৃত চিন্তারাম বিশ্বাসের ছেলে। তিনি প্রায় ১৮ বছর ধরে কালীগঞ্জ উপজেলার সুবর্নসারা গ্রামের শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ মঠের (মন্দির) সেবায়েত হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সেখানে ওই মন্দিরটি প্রতিষ্ঠা করে পুজা অর্চনা, ধর্মীয় দিক্ষা ও সৎ পরামর্শ দিয়ে আসছেন বলে জানান।

ঘটনার ব্যাপারে সেবায়েত শ্রী সেবানন্দ বাবাজী বলেন, ১৯৯৬ সালে তিনিসহ মোট ৬ জন মিলে এলাকায় একটি ডিপ পাওয়ার পাম্প নির্মাণ করেন। সেখানে সবাই ৭০ হাজার টাকা করে শেয়ার করেন। এলাকায় বিদ্যুৎ আসার পর গত ৩ বছর ধরে ওই ডিপ পাওয়ার পাম্প দিয়ে জমিতে পানি দেয়া হচ্ছে। সেখানে আরো শেয়ার লাগবে যার কিন্তু তিনি টাকা দিতে পারবেন না বলে তার জমা দেয়া শেয়ারের ৭০ হাজার টাকা ফেরত চান। পর্যায়ক্রমে তারা ৩৬ হাজার টাকা দিয়েছে। বাকি ৩৪ হাজার টাকা মিজানুর রহমানের কাছে তিনি পাবেন।

তিনি আরো বলেন, তার এক আত্মীয়ের চিকিৎসার জন্য ভারতের ভেলর যাওয়ার জন্য গত শনিবার মোবাইল ফোনে মিজানুর রহমান মিনারের ছোট ভাই আব্দুল মান্নান বিশ্বাসের কাছে বাকি ৩৪ হাজার টাকা ফেরত পাওয়ার জন্য অনুরোধ করেন। টাকা ফেরত চাওয়ায় রোববার সকালে ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান মিনার মন্দিরের দরজা ধাক্কা দিতে থাকে। সে সময় সেবায়েত পুজা অর্চনায় ব্যস্ত ছিলেন। দরজা খুললেই তার গলায় হাসুয়া দা ধরে হুমকি দেয় “তুই যার তার কাছে টাকা চাস, আমাকে চিনিস? তোকে এখন কেটে ফেলবো বলে ধাক্কা দিয়ে ফেলে দেয়”। আর এ নিয়ে যদি কিছু হয় তাহলে তোর খবর আছে। সে সময় সেবায়েত দৌড়িয়ে পালিয়ে যায়।

সুবর্নসার ক্যাম্পের আইসি এসআই নাসির উদ্দীন বলেন, ধান কাটা কাঁচি দিয়ে সেবায়েতকে হুমকি দিছে। বিষয়টি স্পৃর্শকারত। বিধায় সেবায়েত কে হত্যার হুমকি দাতা মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে যাচ্ছি।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, তারা ৭ জন মিলে ডিপ টিউবওয়েলের প্রজেক্ট করছে। ৭০ হাজার টাকা পুরোহিত শেয়ার পাবে। তার এক আত্মীয় অসুস্থ্য থাকায় সে তার শেয়ার ফেরত চেয়েছে। ৩৬ হাজার টাকা দিয়েছে বাকি ৩৪ হাজার টাকা নিয়ে ঝগড়া ঝাটি হয়েছে। যার সাথে ঝগড়া ঝাটি হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করছি। বিষয়টা কি তা আমরা দেখবো।


এ ক্যটাগরির আরো খবর..