× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

ঝিনাইদহে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

ঝিনাইদহ ্প্রতিনিধি॥১৩অক্টোবর’২০১৭:  “দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উজির আলী স্কুলে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক রফিকুল ইসলাম, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক পার্থ প্রতিম কুন্ডু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়েল প্রধান সহকারী জল্পনা বিশ্বাস, অফিস সহকারী সুলতানা জাকিয়া ফেরদৌস ও শামীম হোসেন। পরে ফায়ার সার্ভিসের আয়োজনে ভুমিকম্পে করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..