× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

ঝিনাইদহ সদরের ৭ ও হরিণাকুণ্ডে ১টি ইউনিয়নে আ’লীগ ৪, বিএনপি ২ ও স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী

admin
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ  পঞ্চম ধাপে ঝিনাইদহ সদর উপজেলার ৭টি ও হরিণাকুন্ডর ১ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ টিতে আ’লীগ,  ২টিতে বিএনপি ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

বিজয়ী প্রার্থীরা হলেন, সদর উপজেলার হলিধানী ইউনিয়নে মোঃ আব্দুর রশিদ (আ’লীগ), গান্নায় মোঃ নাসির উদ্দীন মালিতা (আ’লীগ), কুমড়াবাড়ীয়ায় মোঃ আশরাফুল ইসলাম (আ’লীগ), সাগান্নায় মোঃ আলাউদ্দীন (বিএনপি), মহারাজপুরে মোঃ খুরশীদ আলম (বিএনপি), সাধুহাটিতে মোঃ নাজির উদ্দিন (স্বতন্ত্র), মধুহাটিতে মোঃ ফারুক হোসেন (স্বতন্ত্র)।

এছাড়া, হরিণাকুন্ড উপজেলার চাঁদপুর ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ গোলাম মোস্তফা বিজয়ী হয়েছেন।  নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট রিটানিং অফিসারগণ বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..