× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

ঝিনাইদহ ডিবি পুলিশের হাতে ১৭ টি বণ্যপ্রাণী সান্ডাসহ আটক-১

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
jhinaidah

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৭ টি বন্যপ্রাণী সান্ডাসহ রাজ্জাক ওরফে রাজু (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল-আহসান এর নির্দেশনা মোতাবেক জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষার্থে জেলার মহেশপুর এলাকায় পুলিশী চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে মহেশপুর মান্দারতলা ছোট ব্রীজের উপর অবস্থান করে। সেসময় জলুলীর দিক হইতে মেইন গ্লাসে “বি.ডি বন্ধন খুলনা-জলুলী” লেখা বাস যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৭৬৮১ আসতে দেখলে থামিয়ে তল্লাশী করা হয়। পরে বাসের ভেতর পেছনে বাম পাশের সিটে একজন ব্যক্তির নিকট থাকা একটি কফি কালারের ট্রাভেল ব্যাগের মধ্যে বন্যপ্রানী সান্ডা দেখতে পেয়ে রাজ্জাক ওরফে রাজু নামের এক ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গাড়াখোলা (ছোট হিজলী) গ্রামের মোঃ আকবর কবিরাজের পুত্র।

আটককালে তার কাছ থেকে ১৭ টি বিভিন্ন সাইজের ধূসর বর্ণের বন্যপ্রানী সান্ডা পাওয়া যায়। যার মোট ওজন প্রায় ০৪ (চার) কেজি। যার প্রত্যেকটির বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা এবং সর্বমোট মূল্য ১২ লক্ষ ৭৫ হাজার টাকা। আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে ভারতীয় সীমান্ত এলাকা হইতে সান্ডা সংগ্রহ করে মাগুরা ফরিদপুর এলাকায় বিক্রয় করে। সান্ডা বন্যপ্রানী হওয়ায় জব্দকৃত বন্যপ্রাণী সান্ডা এবং আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা বরাবর আবেদন করা হয়েছে।

আটককৃত আসামী বন্যপ্রাণী সান্ডা বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪ (খ) ধারায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে বন্যপ্রানী গুলো নিরাপদ জায়গায় অবমুক্ত করা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..