× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ঝিনাইদহ প্রতিনিধি(আরিফ মোল্ল্যা)

ঝিনাইদহ কালীগঞ্জে ইটের উপর বঙ্গবন্ধুর ছবি রেখে শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন সমালোচনার ঝড়

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
ইটের উপর বঙ্গবন্ধুর ছবি রেখে শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন সমালোচনার ঝড়

 ১৫ আগস্ট, সারা দেশের ন্যায় কালীগঞ্জ উপজেলাতেও যথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।সরকারি-বেসরকারি সায়িত্তশাসিত, আধা-সরকারি সকল প্রতিষ্ঠানকে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৭তম মৃত্যুবার্ষিকী  পালিত হয়েছে।
এরমধ্যে  সুন্দরপুর চাঁদবা একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দকে মাটির উপরে ইট রেখে তার উপর বঙ্গবন্ধুর ছবি দিয়ে সকলে মিলে সেই ছবিতে গাদা ফুলের মালা পরান। এ সময় তারা সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণও করেন। ফোনের গ্যালারি থেকে একখানা স্থিরচিত্র ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান নিজের ফেসবুক ওয়ালে পোষ্ট করেন। সেই সাথে স্ট্যাটাস দেন, “সুন্দরপুর চাঁদবা একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ “। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বঙ্গবন্ধুর ছবিকে অবমাননা করার ব্যাপারে নেতিবাচক মন্তব্য করতে থাকেন।
এ কারণে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ৬ ঘন্টা পরে নিজের ফেসবুক ওয়াল থেকে এই পোস্টটি উঠিয়ে নেন। মাটিতে  ইট রেখে  সকলের পায়ের কাছাকাছি বঙ্গবন্ধুর ছবি রেখে তাতে পুষ্পস্তবক অর্পণ করা কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন রয়েছে।অন্যান্য বিদ্যালয়ে যেমন ব্যানার তৈরী করে অনুষ্ঠান আয়োজন ও নানা কর্মসূচির  মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে ছবি তে সে ভাবে এই বিদ্যালয়ে ১৫ আগস্ট পালন করা হয়নি। বরং বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীকে তাচ্ছিল্লই করেছেন বলে স্পষ্টভাবে ফুটে উঠেছে ।
 বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সকালে আমার বিদ্যালয়ের শিক্ষকরা মিলে এভাবেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করি। ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করার সত্যতা স্বীকার করে তিনি বলেন, পোস্ট করার কয়েক ঘন্টা পরে ব্যাপারটি ভালো হয়নি মনে করে ডিলিট করে দিই। ছবিটিতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন, হারুন-অর-রশিদ, আব্দুস সালামসহ অন্যান্য শিক্ষকদের দেখা যায় ফুল দিতে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহার নিকট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান শিক্ষকের এভাবে ফুল দেওয়া ঠিক হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি  বলেন, আগামী কাল স্কুলে গিয়ে ঘটনাটি কি ঘটেছে জেনে তারপর বলব।


এ ক্যটাগরির আরো খবর..